{x ∈ N : x² > 15 এবং x³ < 225} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি?
সঠিক উত্তর: {4, 5, 6}
ব্যাখ্যা: {x ∈ N : x² > 15 এবং x³ < 225} হলো সেসব স্বাভাবিক সংখ্যার সেট, যাদের বর্গ 15 এর চেয়ে বড় কিন্তু ঘন 225 এর চেয়ে ছোট।
এখন,
x = 1 হলে x² = 1² = 1 যা > 15 নয় এবং x³ = 1³ = 1 < 225
x = 2 হলে x² = 2² = 4 যা > 15 নয় এবং x³ = 2³ = 8 < 225
x = 3 হলে x² = 3² = 9 যা > 15 নয় এবং x³ = 3³ = 27 < 225
x = 4 হলে x² = 4² = 16 > 15 এবং x³ = 4³ = 64 < 225
x = 5 হলে x² = 5² = 25 > 15 এবং x³ = 5³ = 125 < 225
x = 6 হলে x² = 6² = 36 > 15 এবং x³ = 6³ = 216 < 225
x = 7 হলে x² = 7² = 49 > 15 এবং x³ = 7³ = 343 যা < 225 নয়।
সুতরাং, x² > 15 এবং x³ < 225 শর্তদ্বয়কে সমর্থন করে এরূপ স্বাভাবিক সংখ্যাগুলো হলো 4, 5, 6।
অর্থাৎ, সেটটি হবে, {4, 5, 6}।