যান্ত্রিক তরঙ্গের বেগ কিসের উপর নির্ভর করে?
সঠিক উত্তর: মাধ্যমের প্রকৃতি
ব্যাখ্যা: তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে। তরঙ্গের ক্ষেত্রে নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ পরিলক্ষিত হয়:
* মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয় কিন্তু কণাগুলোর স্থায়ী স্থানান্তর হয় না।
* যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন।
* তরঙ্গ একস্থান থেকে অন্যস্থানে শক্তি সঞ্চালন করে।
* তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে।
* তরঙ্গের প্রতিফলন ও প্রতিসরণ ও উপরিপাতন ঘটে।