একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 3 সেমি এবং অপর বাহুটি 2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: √8 বর্গ সেমি
ব্যাখ্যা: আমরা জানি,
কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a এবং অপর বাহুটি b হলে এর ক্ষেত্রফল = b/4 √(4a² - b²)
এখানে, a = 3 সেমি, b = 2 সেমি
ক্ষেত্রফল = 2/4 √(4 × 3² - 2²) বর্গ সেমি
= 1/2 √32 বর্গ সেমি
= 1/2 √(4 × 8) = √8 বর্গ সেমি।