sec θ + tan θ = 7/2 হলে sec θ = কত?
সঠিক উত্তর: 53/28
ব্যাখ্যা: এখানে, sec θ + tan θ = 7/2 ......(i)
আমরা জানি, sec²θ - tan²θ = 1
বা, (sec θ + tan θ)(sec θ - tan θ) = 1
বা, 7/2 · (sec θ - tan θ) = 1 [(i) নং এর সাহায্যে]
∴ sec θ - tan θ = 2/7 ......(ii)
(i) নং এবং (ii) নং সমীকরণ যোগ করে পাই,
2sec θ = 7/2 + 2/7
বা, 2sec θ = (49 + 4) / 14
∴ sec θ = 53/28
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।