একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য 6 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
সঠিক উত্তর: 18
ব্যাখ্যা: দেওয়া আছে,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 6 সেমি।
ত্রিভুজটির ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা
= 1/2 × 6 × 6 বর্গ সেমি
= 18 বর্গ সেমি।