সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু বা সমকোণের বিপরীত বাহুকে কী বলে?
সঠিক উত্তর: অতিভুজ
ব্যাখ্যা: অতিভুজ: সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু বা সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে।
উল্লেখ্য,
বিপরীত বাহু: সমকোণী ত্রিভুজের প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে বিপরীত বাহু বলে। বিপরীত বাহুকে লম্ব বলা হয়।
সন্নিহিত বাহু: সমকোণী ত্রিভুজের প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশকে সন্নিহিত বাহু বলে। সন্নিহিত বাহুকে ভূমি বলা হয়।