H₂SO₄ এ সালফারের জারণ সংখ্যা কত?
সঠিক উত্তর: +6
ব্যাখ্যা: H₂SO₄ এ সালফারের (S) জারণ সংখ্যা নির্ণয়:
ধরি, H₂SO₄ যৌগের কেন্দ্রীয় পরমাণু S এর জারণ সংখ্যা x।
H₂SO₄ যৌগটি নিরপেক্ষ হওয়ায় মৌলসমূহের জারণ মানের যোগফল 0 হবে।
তাহলে, 1 x 2 + x + (-2) x 4 = 0 [যেহেতু H এর জারণ মান = +1; O এর জারণ মান = -2]
বা, 2 + x - 8 = 0
বা, x - 6 = 0
অতএব, x = +6