বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সঠিক উত্তর: 9
ব্যাখ্যা: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ব্যাসার্ধ তিনগুণ বৃদ্ধি পাবে।
এখন, প্রাথমিক ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল = πr² বর্গ একক
3 গুণ বৃদ্ধি পেলে ব্যাসার্ধ = 3r
ক্ষেত্রফল = π(3r)² = 9πr²
সুতরাং, ক্ষেত্রফল 9 গুণ হবে।