70 kg ওজনের এক জন ব্যক্তি 5 মিনিটে 100 m উঁচু পাহাড়ে উঠে, তার ক্ষমতা কত ওয়াট? [g = 9.8 ms⁻²]
সঠিক উত্তর: 228.67
ব্যাখ্যা: এখানে,
ভর, m = 70 kg
সময়, t = 5 min = 5 × 60s = 300s
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms⁻²
উচ্চতা, h = 100 m
আমরা জানি, ক্ষমতা P = W / t = mgh / t
= (70 × 9.8 × 100) / 300
= 228.67 W