একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.5 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সঠিক উত্তর: 9/4
ব্যাখ্যা: ধরি, বর্গটির বাহুর দৈর্ঘ্য = a একক। ক্ষেত্রফল = a² বর্গ একক।
বাহুর দৈর্ঘ্য 1.5 বা 3/2 গুণ বৃদ্ধি করলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে = (a × 3/2) একক।
নতুন ক্ষেত্রফল = (3a/2)² = 9a²/4 বর্গ একক।
অর্থাৎ ক্ষেত্রফল পূর্বের সাপেক্ষে 9/4 গুণ হবে।