বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস

হেনরী বেকেরেল সর্বপ্রথম কোন ধাতুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিশেষ ভেদন শক্তি সম্পন্ন বিকিরণ লক্ষ্য করেন?

ক. রেডিয়াম
খ. থোরিয়াম
গ. রেডন
ঘ. ইউরেনিয়াম

সঠিক উত্তর: ইউরেনিয়াম

ব্যাখ্যা: ফরাসি বিজ্ঞানী হেনরী বেকেরেল ১৮৯৬ সালে দেখতে পান যে, ইউরেনিয়াম ধাতুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিশেষ ভেদনশক্তিসম্পন্ন অবিরত নির্গত হয়।
তেজস্ক্রিয়তা: অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো কোন এক ধরণের বিকিরণ করে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে এবং তাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। এক্ষেত্রে নিউক্লিয়াসগুলো আলফা, বিটা এবং গামা রশ্মি নিঃসরণ করে।
তেজস্ক্রিয় পদার্থ হতে তিন প্রকার রশ্মি নির্গত হয়। যথা: ১. আলফা রশ্মি, ২. বিটা রশ্মি, ৩. গামা রশ্মি।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store