শুধুমাত্র ২ সে.মি. ও ৩ সে.মি. দৈর্ঘ্যবিশিষ্ট দুইটি সন্নিহিত বাহু দিয়ে অঙ্কিত চতুর্ভুজ— i. ক্ষেত্রটি আয়ত ii. এর পরিসীমা = ১০ সে.মি. iii. এর ক্ষেত্রফল = ৬ বর্গ সে.মি. নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: i. শুধু দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে, আয়ত আঁকা যায়। এখানে, বিপরীত বাহু দুইটি পরস্পর সমান এবং প্রত্যেক কোণ সমকোণ।
ii. আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি) = ২ × (২ + ৩) = ১০ সে.মি.
iii. ক্ষেত্রফল = সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল = দৈর্ঘ্য × প্রস্থ = ২ × ৩ বর্গ সে.মি. = ৬ বর্গ সে.মি.
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।