সমতলীয় জ্যামিতিতে— i. ত্রিভুজ হলো সবচেয়ে কম সংখ্যক রেখাংশ দিয়ে গঠিত বহুভুজ। ii. চার বাহুবিশিষ্ট সুষম বহুভুজ হলো রম্বস। iii. সুষম পঞ্চভুজের বাহুগুলো সমান হলেও কোণগুলো অসমান। নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i
ব্যাখ্যা: বহুভুজ হলো কতগুলো রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্র। কোনো আবদ্ধ ক্ষেত্র তৈরি করতে কমপক্ষে তিনটি রেখাংশ প্রয়োজন। আবার, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। সুতরাং বলা যায়, সবচেয়ে কম সংখ্যক রেখাংশ দিয়ে গঠিত বহুভুজ হলো ত্রিভুজ। তাই (i) নং সঠিক।
বহুভুজের রেখাংশগুলোর দৈর্ঘ্য সমান ও কোণগুলো সমান হলে তাকে সুষম বহুভুজ বলা হয়। কিন্তু রম্বসের বাহুগুলো সমান হলেও কোণগুলো সমান নয়। তাই (ii) নং সঠিক নয়।
সুষম পঞ্চভুজের সকল বাহু ও কোণগুলো সমান। তাই (iii) নং সঠিক নয়।