বিজ্ঞানের আসল বিষয় কোনটি?
সঠিক উত্তর: দৃষ্টিভঙ্গি
ব্যাখ্যা: বিজ্ঞানের আসল বিষয় হলো দৃষ্টিভঙ্গি।
বিজ্ঞান বলতেই হয়তো তোমাদের চোখে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি, আবিষ্কার, গবেষণা, ল্যাবরেটরি—এসবের দৃশ্য ফুটে ওঠে। বিজ্ঞানের আসল বিষয় যন্ত্রপাতি, গবেষণা বা ল্যাবরেটরি নয়, বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে দৃষ্টিভঙ্গি। এই সভ্যতার সবচেয়ে বড় অবদান রেখেছে বিজ্ঞান আর সেটি এসেছে পৃথিবীর মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে।