ঘনত্ব কী প্রকার রাশি?
সঠিক উত্তর: অদিক
ব্যাখ্যা: আমরা জানি, ঘনত্ব = ভর / আয়তন অর্থাৎ, কোনো বস্তুর ভর ও আয়তনের অনুপাতই হলো তার ঘনত্ব; যেখানে ভর ও আয়তন উভয়ই স্কেলার রাশি।
আবার, ঘনত্ব প্রকাশে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কোন দিকের প্রয়োজন হয় না বিধায় ঘনত্ব একটি স্কেলার রাশি। স্কেলার রাশিকে অদিক রাশিও বলা হয়।