সফলতার ওপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক?
ক. বিদ্যুৎ চৌম্বকীয় > সবল নিউক্লীয় > দুর্বল নিউক্লীয় > মহাকর্ষ
খ. সবল নিউক্লীয় > বিদ্যুৎ চৌম্বকীয় > দুর্বল নিউক্লীয় > মহাকর্ষ
গ. মহাকর্ষ > দুর্বল নিউক্লীয় > সবল নিউক্লীয় > বিদ্যুৎ চৌম্বকীয়
ঘ. দুর্বল নিউক্লীয় > মহাকর্ষ > বিদ্যুৎ চৌম্বকীয় > সবল নিউক্লীয়
সঠিক উত্তর: সবল নিউক্লীয় > বিদ্যুৎ চৌম্বকীয় > দুর্বল নিউক্লীয় > মহাকর্ষ
ব্যাখ্যা: বল চারটির আপেক্ষিক তীব্রতা থেকে বোঝা যায় যে, সবল নিউক্লীয় বল সবচেয়ে শক্তিশালী। এরপর ক্রমানুসারে বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লীয় বল এবং মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল।
এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'বল' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।