40°C তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব কত হতে হবে?
সঠিক উত্তর: 17.8 m
ব্যাখ্যা: জানা আছে, 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 ms⁻¹। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ 0.6 ms⁻¹ করে বৃদ্ধি পায়।
∴ 40°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ = (332 + 0.6 x 40) ms⁻¹ = (332 + 24) ms⁻¹ = 356 ms⁻¹
প্রতিধ্বনির ক্ষেত্রে প্রতিফলকের দূরত্ব d হলে শব্দ তরঙ্গ মোট 2d দূরত্ব অতিক্রম করে।
সুতরাং, 2d = vt
বা, d = vt / 2
এখানে,
শব্দের বেগ, v = 356 ms⁻¹
সময়, t = 0.1 s [যেহেতু, শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 s]
উৎস হতে প্রতিফলকের দূরত্ব, d = ?
বা, d = (356 x 0.1) / 2
= 17.8 m
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (A)।