বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: তরঙ্গ ও শব্দ

নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি?

ক. 0°C তাপমাত্রার বায়ু
খ. পানি
গ. লোহা
ঘ. 30°C তাপমাত্রার বায়ু

সঠিক উত্তর: লোহা

ব্যাখ্যা: আমরা জানি, v = fλ; যেখানে v = শব্দের বেগ, f = কম্পাঙ্ক এবং λ = তরঙ্গদৈর্ঘ্য। নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দের কম্পাঙ্ক (f) ধ্রুব থাকে। ফলে v ∝ λ অর্থাৎ যে মাধ্যমের বেগ বেশি সেই মাধ্যমের সৃষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্য বেশি। যেহেতু লোহায় শব্দের বেগ বেশি তাই লোহায় শব্দের তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'তরঙ্গ ও শব্দ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store