ব্যাখ্যা: (১) বিক্রিয়ক H₂SO₄ ও MgO পরস্পরের সাথে বিক্রিয়া করছে।
(২) H₂SO₄ ও MgO পরস্পরের সাথে প্রশমন বিক্রিয়ায় MgSO₄ লবণ ও পানি উৎপন্ন করছে।
(৩) সকল প্রশমন বিক্রিয়া তাপোৎপাদী বিক্রিয়া। তাই এ বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে। [(i) নং এজন্য সঠিক]
(৪) বিক্রিয়াটিতে জারণ সংখ্যার পরিবর্তন ঘটেনি, তবে ইলেকট্রন স্থানান্তর ঘটেনি। [(ii) নং এজন্য সঠিক নয়]
(৫) বিক্রিয়াটিতে উৎপন্ন পদার্থ MgSO₄ লবণ পানিতে দ্রবণীয়, তাই কোনো অধঃক্ষেপ পড়েনি। [(iii) নং এজন্য সঠিক নয়]
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য রসায়ন বিষয়ের 'রাসায়নিক বিক্রিয়া' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।