H₂SO₄ + MgO → বিক্রিয়ায়— i. তাপ উৎপন্ন হয় ii. ইলেকট্রন স্থানান্তর ঘটে iii. অধঃক্ষেপ পড়ে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i
ব্যাখ্যা: (১) বিক্রিয়ক H₂SO₄ ও MgO পরস্পরের সাথে বিক্রিয়া করছে।
(২) H₂SO₄ ও MgO পরস্পরের সাথে প্রশমন বিক্রিয়ায় MgSO₄ লবণ ও পানি উৎপন্ন করছে।
(৩) সকল প্রশমন বিক্রিয়া তাপোৎপাদী বিক্রিয়া। তাই এ বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে। [(i) নং এজন্য সঠিক]
(৪) বিক্রিয়াটিতে জারণ সংখ্যার পরিবর্তন ঘটেনি, তবে ইলেকট্রন স্থানান্তর ঘটেনি। [(ii) নং এজন্য সঠিক নয়]
(৫) বিক্রিয়াটিতে উৎপন্ন পদার্থ MgSO₄ লবণ পানিতে দ্রবণীয়, তাই কোনো অধঃক্ষেপ পড়েনি। [(iii) নং এজন্য সঠিক নয়]