বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: কাজ, ক্ষমতা ও শক্তি

প্রত্যেকটি ধাপে 10% শক্তি অপচয় হলে দুই ধাপে কত কর্মদক্ষতা?

ক. 90%
খ. 81%
গ. 80%
ঘ. 20%

সঠিক উত্তর: 81%

ব্যাখ্যা: ধরি, প্রদত্ত শক্তি = 100 J
১ম ধাপ:
প্রদত্ত শক্তি = 100 J
শক্তির অপচয় = 100 J এর 10% = 10 J
কার্যকর শক্তি = প্রদত্ত শক্তি - শক্তির অপচয় = 100 J - 10 J = 90 J

২য় ধাপ:
প্রদত্ত শক্তি = ১ম ধাপের কার্যকর শক্তি = 90 J
শক্তির অপচয় = 90 J এর 10% = 9 J
কার্যকর শক্তি = (90 - 9) J = 81 J
কর্মদক্ষতা = (কার্যকর শক্তি / প্রদত্ত শক্তি) × 100% = (81 / 100) × 100% = 81%

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'কাজ, ক্ষমতা ও শক্তি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store