4x - 1 - x² = 0 সমীকরণের মূল কত?
সঠিক উত্তর: 2 ± √3
ব্যাখ্যা: দেওয়া আছে, 4x - 1 - x² = 0 বা, -x² + 4x - 1 = 0
এই সমীকরণকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = -1, b = 4, c = -1
সুতরাং নিশ্চায়ক = b² - 4ac
= 4² - 4 . (-1) . (-1)
= 16 - 4
= 12
অতএব, সমীকরণটির মূলদ্বয়; x = (-b ± √(b² - 4ac)) / 2a
= (-4 ± √12) / -2
= (-4 ± √(4 × 3)) / -2
= (-4 ± 2√3) / -2
= 2 ± √3
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।