S = {x : x ∈ R, F(x) = √(2 - x)} হলে, S এর ডোমেন কত?
সঠিক উত্তর: {x ∈ R, x ≤ 2}
ব্যাখ্যা: F(x) = √(2 - x) ফাংশনের ক্ষেত্রে x এর যেসব বাস্তব মানের জন্য F(x) এর বাস্তব মান পাওয়া যায়, তাই S এর ডোমেন।
F(x) এর মান বাস্তব হবে যদি এবং কেবল যদি 2 - x ≥ 0 হয়।
বা, 2 ≥ x
বা, x ≤ 2
∴ ডোমেন, S = {x ∈ R, x ≤ 2}