R = {(x, y) : x ∈ A, y ∈ A এবং y - x = 1}, A = {-3, -2, -1, 0} হলে রেঞ্জ R কত?
সঠিক উত্তর: {-2, -1, 0}
ব্যাখ্যা: ব্যাখ্যা: এখানে x ∈ A এবং y ∈ A এবং y - x = 1 বা, y = x + 1
প্রত্যেক x ∈ A এর জন্য y = x + 1 এর মান নির্ণয় করি:
x: -3, -2, -1, 0
y: -2, -1, 0, 1
যেহেতু 1 ∉ A কাজেই (0, 1) ∉ R
R = {(-3, -2), (-2, -1), (-1, 0)}
∴ রেঞ্জ R = {-2, -1, 0}
উল্লেখ্য, ডোম R = {-3, -2, -1}।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।