পানির উপরিভাগ থেকে একই গভীরতায় কোন জলাশয়ে বেশি চাপ অনুভূত হবে?
সঠিক উত্তর: সমুদ্র
ব্যাখ্যা: আমরা জানি, P = hρg
এখানে, g ধ্রুবক এবং গভীরতা স্থির থাকলে, P ∝ ρ
অর্থাৎ একই গভীরতায় চাপ জলাশয়ের ঘনত্বের সমানুপাতিক।
যেহেতু সমুদ্রের পানির ঘনত্ব বেশি (কারণ এতে বিভিন্ন লবণ দ্রবীভূত থাকে) তাই সমুদ্রে বেশি চাপ অনুভূত হবে।