কারা প্রমাণ করেন ইথার বলে কিছু নেই?
সঠিক উত্তর: মাইকেলসন ও মোরলি
ব্যাখ্যা: একসময় বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের বাহক হিসেবে ইথার নামক একটি বিষয় কল্পনা করা হয়েছিল। পরবর্তীতে ১৮৮৭ সালে মাইকেলসন ও মোরলি ইথারের অস্তিত্ব আবিষ্কারের চেষ্টা করেন এবং দেখেন যে প্রকৃতপক্ষে ইথার বলে কিছু নেই।