75 m উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভূমিকে কত বেগে আঘাত করবে? [g = 9.8 ms⁻²]
সঠিক উত্তর: 38.3 ms⁻¹
ব্যাখ্যা: আমরা জানি,
v² = u² + 2gh
এখানে,
আদিবেগ, u = 0 ms⁻¹
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms⁻²
উচ্চতা, h = 75 m
শেষবেগ, v = ?
বা, v² = 0 + 2 × 9.8 × 75
= 1470 ms⁻²
বা, v = √1470
= 38.3 ms⁻¹
সুতরাং, 75 m উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভূমিকে বস্তু 38.3 ms⁻¹ বেগে আঘাত করবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।