কোন গ্যাসটির ব্যাপনের সময় সবচেয়ে বেশি হবে?
সঠিক উত্তর: নাইট্রিক অক্সাইড
ব্যাখ্যা: কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের উপর নির্ভরশীল।
যার আণবিক ভর যত বেশি হবে, তার ব্যাপন হার তত কম হবে এবং ব্যাপন সময় বেশি হবে।
মিথেন (CH₄) এর আণবিক ভর = 12 + 4 = 16
অ্যামোনিয়া (NH₃) এর আণবিক ভর = 14 + 3 = 17
কার্বন মনোক্সাইড (CO) এর আণবিক ভর = 12 + 16 = 28
নাইট্রিক অক্সাইড (NO) এর আণবিক ভর = 14 + 16 = 30
যেহেতু নাইট্রিক অক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি, তাই এর ব্যাপন সময় সবচেয়ে বেশি।