বিষয়: উচ্চতর গণিত অধ্যায়: সমীকরণ

x² - 5x + 4 = 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে কোন দুইটি বিন্দুতে ছেদ করবে?

ক. (0, 1), (4, 0)
খ. (-1, 0), (-4, 0)
গ. (1, 0), (4, 0)
ঘ. (1, 0), (-0, 4)

সঠিক উত্তর: (1, 0), (4, 0)

ব্যাখ্যা: সমীকরণটি x এর যে মান দ্বারা সিদ্ধ হয়, তাই সমীকরণের সমাধান।
আবার, সমীকরণের লেখ x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর x স্থানাঙ্ক অর্থাৎ ভুজ হলো সমীকরণের সমাধান।
x² - 5x + 4 = 0
বা, x² - x - 4x + 4 = 0
বা, x(x - 1) - 4(x - 1) = 0
বা, (x - 1)(x - 4) = 0
হয়, x - 1 = 0 অথবা, x - 4 = 0
∴ x = 1 ∴ x = 4
সমীকরণের মূলদ্বয় 1 ও 4 হওয়ায় এর লেখ x অক্ষকে (1, 0) ও (4, 0) বিন্দুতে ছেদ করবে।

এসএসসি উচ্চতর গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য উচ্চতর গণিত বিষয়ের 'সমীকরণ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store