একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ৯ সে.মি. এবং ৭ সে.মি. এবং বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব ৮সে.মি. হলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
সঠিক উত্তর: ৬৪
ব্যাখ্যা: এখানে, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, a = ৯ সে.মি., b = ৭ সে.মি. এবং উচ্চতা, h = ৮ সে.মি.
আমরা জানি, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল = ১/২ (a + b) × h
= ১/২ × (৯ + ৭) × ৮
= ৬৪ বর্গ সে.মি.