বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: তরঙ্গ ও শব্দ

303 K তাপমাত্রায় বায়ুতে শব্দের দ্রুতি কত?

ক. 335 ms⁻¹
খ. 347.5 ms⁻¹
গ. 365 ms⁻¹
ঘ. 370 ms⁻¹

সঠিক উত্তর: 347.5 ms⁻¹

ব্যাখ্যা: আমরা জানি, v ∝ √T
বা, v₂ / v₁ = √(T₂ / T₁)
বা, v₂ = v₁ × √(T₂ / T₁)
এখানে,
0°C তাপমাত্রায়, T₁ = (273 + 0) K = 273 K
শব্দের বেগ, v₁ = 330 ms⁻¹
30°C তাপমাত্রায়, T₂ = 303 K
শব্দের বেগ, v₂ = ?
বা, v₂ = 330 × √(303 / 273)
∴ v₂ = 347.5 ms⁻¹
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (B)।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'তরঙ্গ ও শব্দ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store