দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। এদের একটির ব্যাস 10 সে.মি. এবং অপরটির ব্যাসার্ধ 4 সে.মি.। বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত?
সঠিক উত্তর: 9 সে.মি.
ব্যাখ্যা: দেওয়া আছে, একটি বৃত্তের ব্যাস = 10 সে.মি.
∴ ব্যাসার্ধ, r₁ = 10/2 = 5 সে.মি.
এবং অপর বৃত্তের ব্যাসার্ধ, r₂ = 4 সে.মি.
আমরা জানি, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফলের সমান।
ধরি, 5 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র C₁ এবং 4 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র C₂।
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে = r₁ + r₂
= 5 + 4 = 9 সে.মি.