বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: বল

বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোনটির সাহায্যে?

ক. বল
খ. বেগ
গ. ভর
ঘ. ভরবেগ

সঠিক উত্তর: ভর

ব্যাখ্যা: ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ।
জড়তা: বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এ বৈশিষ্ট্যই হচ্ছে জড়তা। কোনো কিছুর জড়তা যদি বেশি হয় তাহলে বুঝতে হবে তার ভরও নিশ্চয়ই বেশি। জড়তা যদি কম হয় তাহলে ভরও কম। তোমরা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছ সমান পরিমাণ বল প্রয়োগ করা হলে যার ভর বেশি সেটাকে বেশি বিচ্যুত করা যায় না। কিন্তু যার ভর কম সেটাকে সহজে বিচ্যুত করা যায়। কিংবা অন্যভাবে বলা যায়, ভর কম হলে জড়তার প্রভাবটি তুলনামূলকভাবে কম হয়। অতএব ভরই হলো পদার্থের জড়তার পরিমাপ।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'বল' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store