ব্যাখ্যা: ধারাটি, log 2 + log 4 + log 8 + ... ... ...
= log 2 + log 2² + log 2³ + ... ... ...
= log 2 + 2log 2 + 3log 2 + ... ... ...
ধারাটির যে কোন পদ এবং পূর্ববর্তী পদের অন্তর log 2
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।
এখানে, প্রথম পদ a = log 2
সাধারণ অন্তর, d = 2log 2 - log 2 = log 2
আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
ধারাটির 8ম পদ = log 2 + (8 - 1) log 2
= log 2 + 7log 2
= 8 log 2
= log 2⁸
= log 256
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'সসীম ধারা' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।