কোনো ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2 : 5 : 11 হলে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত?
সঠিক উত্তর: π/9
ব্যাখ্যা: ধরি, ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে 2x, 5x, 11x
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
∴ 2x + 5x + 11x = 180°
বা, 18x = 180°
∴ x = 10°
∴ ক্ষুদ্রতম কোণ = 2 × x = 2 × 10° = 20°
20° কোণের বৃত্তীয় মান = (20 × π/180)ᶜ = (π/9)ᶜ