একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তকলার ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: 13.09 বর্গ সে.মি.
ব্যাখ্যা: এখানে, বৃত্তের ব্যাসার্ধ, r = 5 সে.মি.
এবং বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 60°
বৃত্তকলার ক্ষেত্রফল = θ/360° × πr² বর্গ একক
= (60°/360° × 3.1416 × 5²)
= 13.09 বর্গ সে.মি.