1.5 লিটার গ্লিসারিন 9.8 x 10⁵ Nm⁻² চাপে 0.3675 x 10⁻⁶ m³ সংকুচিত হয়। গ্লিসারিনের আয়তন গুণাঙ্ক নির্ণয় কর।
সঠিক উত্তর: 4 x 10⁹ Nm⁻²
ব্যাখ্যা: আমরা জানি, P = B((V - V₀) / V₀)
বা, B = PV₀ / (V - V₀)
এখানে,
আদি আয়তন, V₀ = 1.5 L = 1.5 x 10⁻³ m³ [1L = 10⁻³ m³]
আয়তন সংকোচন, V - V₀ = 0.3675 x 10⁻⁶ m³
পীড়ন, P = 9.8 x 10⁵ Nm⁻²
আয়তন গুণাঙ্ক, B = (9.8 x 10⁵ x 1.5 x 10⁻³) / (0.3675 x 10⁻⁶) = 4 x 10⁹ Nm⁻²
গ্লিসারিনের আয়তন গুণাঙ্ক 4 x 10⁹ Nm⁻²।