x + y = 2 সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ তৈরি করে, তার পরিমাণ কত?
সঠিক উত্তর: 135°
ব্যাখ্যা: প্রদত্ত রেখা, x + y = 2
বা, y = -x + 2
সমীকরণটিকে y = mx + c এর সাথে তুলনা করে পাই, ঢাল, m = -1
ধরি, -1 ঢালবিশিষ্ট সরলরেখাটি x-অক্ষের ধনাত্মক দিকের সাথে θ কোণ উৎপন্ন করে।
রেখাটির ঢাল, m = tanθ হয়।
বা, tanθ = -1
বা, tanθ = -tan 45°
বা, tanθ = tan (180° - 45°)
বা, tanθ = tan 135°
সুতরাং, θ = 135°
অতএব, সঠিক উত্তর (D)।