পড়ন্ত কোনো বস্তু ৫ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
সঠিক উত্তর: 44.1 m
ব্যাখ্যা: আমরা জানি, t সময়ে অতিক্রান্ত দূরত্ব, h_t = ut + 1/2 gt²
এখানে, আদিবেগ, u = 0 ms⁻¹; g = 9.8 ms⁻²
t₄ = 4 s সময়ে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব,
h₄ = 0 × 4 + 1/2 × 9.8 × 4² = 78.4 m
এবং t₅ = 5 s সময়ে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব,
h₅ = 0 × 5 + 1/2 × 9.8 × 5² = 122.5 m
সুতরাং, ৫ম সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব,
h_5th = h₅ - h₄
= (122.5 - 78.4) m
= 44.1 m
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।