সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 7 সে.মি. হলে এর— i. ভূমির ক্ষেত্রফল = 25π বর্গ সে.মি. ii. বক্রতলের ক্ষেত্রফল = 70π বর্গ সে.মি. iii. আয়তন = 350π ঘন সে.মি. নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: দেওয়া আছে, বেলনের ভূমির ব্যাসার্ধ r = 5 সে.মি. এবং উচ্চতা h = 7 সে.মি.
i. ভূমির ক্ষেত্রফল = πr² বর্গ সে.মি. = π × 5² বর্গ সে.মি. = 25π বর্গ সে.মি.। অর্থাৎ (i) নং সঠিক।
ii. বক্রতলের ক্ষেত্রফল = 2πrh বর্গ সে.মি. = 2 × π × 5 × 7 বর্গ সে.মি. = 70π বর্গ সে.মি.। অর্থাৎ (ii) নং সঠিক।
iii. আয়তন = πr²h ঘন সে.মি. = π × 5² × 7 ঘন সে.মি. = 175π ঘন সে.মি.। অর্থাৎ (iii) নং সঠিক নয়।