প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার— i. সমষ্টি = n(n + 1) / 2 ii. বর্গের সমষ্টি = n²(n + 1)² / 2 iii. ঘনের সমষ্টি = n²(n + 1)² / 4 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: আমরা জানি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1) / 2
সুতরাং (i) নং সঠিক।
আবার, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = n(n + 1)(2n + 1) / 6
সুতরাং (ii) নং সঠিক নয়।
আবার, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1) / 2}² = n²(n + 1)² / 4
সুতরাং (iii) নং সঠিক।
অতএব, সঠিক উত্তর (খ)।