বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: চল বিদ্যুৎ

R₁ = R₂ = R₃ = R₄ = 4 Ω এই রোধগুলো কিভাবে সাজালে তুল্য রোধের মান 5.33 হবে?

ক. চারটিকে সমান্তরালে যুক্ত করলে
খ. দুটি সমান্তরাল ও দুটি শ্রেণিতে যুক্ত করলে
গ. তিনটি সমান্তরাল ও একটি শ্রেণিতে যুক্ত করলে
ঘ. তিনটি শ্রেণি ও একটি সমান্তরালে যুক্ত করলে

সঠিক উত্তর: তিনটি সমান্তরাল ও একটি শ্রেণিতে যুক্ত করলে

ব্যাখ্যা: তিনটি রোধকে সমান্তরালে সাজালে,
1/Rp = 1/R₁ + 1/R₂ + 1/R₃
বা, 1/Rp = 1/4 + 1/4 + 1/4
বা, 1/Rp = (1 + 1 + 1) / 4 = 3/4
বা, Rp = 4/3 = 1.33 Ω
এখন এর সাথে চতুর্থ রোধটি শ্রেণিতে যুক্ত করলে মোট তুল্য রোধ হবে,
R = Rp + R₄
= 1.33 + 4
= 5.33 Ω

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'চল বিদ্যুৎ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store