একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12√3 বর্গমিটার হলে, এর পরিসীমা কত মিটার?
সঠিক উত্তর: 12√3
ব্যাখ্যা: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 a²
প্রশ্নমতে, √3/4 a² = 12√3
বা, a² = 4/√3 × 12√3
বা, a² = 48
বা, a = √48
বা, a = √(16 × 3)
∴ a = 4√3 মিটার
∴ সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3a মিটার
= 3 × 4√3 = 12√3 মিটার