বিষয়: উচ্চতর গণিত অধ্যায়: ত্রিকোণমিতি

tan²A = 3 এবং π/2 < A < π হলে, A এর মান নিচের কোনটি?

ক. π/6
খ. π/4
গ. π/3
ঘ. 2π/3

সঠিক উত্তর: 2π/3

ব্যাখ্যা: দেওয়া আছে, tan²A = 3
বা, tan A = ±√3
বা, tan A = -√3 [যেহেতু π/2 < A < π অর্থাৎ A দ্বিতীয় চতুর্ভাগে এবং ২য় চতুর্ভাগে tan A ঋণাত্মক]
বা, tan A = -tan π/3
বা, tan A = tan(π - π/3)
বা, tan A = tan 2π/3
অতএব, A = 2π/3

এসএসসি উচ্চতর গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য উচ্চতর গণিত বিষয়ের 'ত্রিকোণমিতি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store