একজন ছাত্র 10 টাকা দরে x টি পেন্সিল এবং 15 টাকা দরে (x + 5) টি খাতা কিনে দোকানিকে অনূর্ধ্ব 200 টাকা দিল। সে কয়টি পেন্সিল কিনেছে?
সঠিক উত্তর: x ≤ 5
ব্যাখ্যা: খাতা ও পেন্সিলের মোট মূল্য = 10x + 15(x + 5)
শর্তমতে,
10x + 15(x + 5) ≤ 200
বা, 10x + 15x + 75 ≤ 200
বা, 25x ≤ 200 - 75
বা, 25x ≤ 125
বা, x ≤ 125/25
বা, x ≤ 5