একজন ছাত্র প্রতিটি 4 টাকা দরে x সংখ্যক খাতা এবং প্রতিটি 16 টাকা দরে (x + 5) সংখ্যক বই কিনে। মোট দাম যদি 100 টাকার কম না হয়, সে সর্বনিম্ন কয়টি বই কিনেছিল?
সঠিক উত্তর: 6
ব্যাখ্যা: বই ও খাতার মোট মূল্য = 4x + 16(x + 5)
শর্তমতে, 4x + 16(x + 5) ≥ 100
বা, 4x + 16x + 80 ≥ 100
বা, 20x ≥ 20
বা, x ≥ 1
যেহেতু বইয়ের সংখ্যা = x + 5
বা, x + 5 ≥ 1 + 5
বা, x + 5 ≥ 6
সুতরাং, সর্বনিম্ন 6টি বই ক্রয় করেছিল।