নিচের তথ্যগুলো লক্ষ্য কর: i. 30° কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি > লম্ব হবে ii. 45° কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি = লম্ব হবে iii. 60° কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি < লম্ব হবে উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: বিভিন্ন কোণের সমকোণী ত্রিভুজ আকার ক্ষেত্রে লম্ব ও ভূমির সম্পর্ক নিম্নরূপ:
(১) 30° কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি > লম্ব হবে।
(২) 45° কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি = লম্ব হবে।
(৩) 60° কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি < লম্ব হবে।
প্রকৃত অর্থে,
কোণের মান 0° < θ < 45° পর্যন্ত হলে সমকোণী ত্রিভুজ অঙ্কনে ভূমি > লম্ব হবে।
কোণের মান θ = 45° হলে সমকোণী ত্রিভুজ অঙ্কনে ভূমি = লম্ব হবে।
কোণের মান 45° < θ < 90° পর্যন্ত হলে সমকোণী ত্রিভুজ অঙ্কনে ভূমি < লম্ব হবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।