ভেদন ক্ষমতার ওপর ভিত্তি করে তেজস্ক্রিয় রশ্মিগুলোর ক্রম কোনটি?
সঠিক উত্তর: গামা রশ্মি > বিটা কণা > আলফা কণা
ব্যাখ্যা: তেজস্ক্রিয় রশ্মিগুলোর বৈশিষ্ট্য লক্ষ করলে দেখা যায় যে, এদের ভেদন ক্ষমতার ক্রম হচ্ছে গামা রশ্মি > বিটা কণা > আলফা কণা, অর্থাৎ গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। এটি কয়েক সেন্টিমিটার পুরু সিসার পাত ভেদ করে যেতে পারে। বিটা কণার ভেদন ক্ষমতা গামা রশ্মি থেকে কম কিন্তু আলফা কণা থেকে বেশি। এ কণার গতি কয়েক মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত দ্বারা থামিয়ে দেওয়া যায়। আলফা কণার ভেদন ক্ষমতা কম, ৬ সেন্টিমিটার বাতাস ভেদ করতে পারে না।