একটি জ্যামিতি বক্সের দৈর্ঘ্য ১৫ সে.মি. ও প্রস্থ ৭ সে.মি. হলে, এটি— i. সরল রেখা হবে ii. তল নির্দেশ করবে iii. এ তলের প্রান্তকে রেখা বলে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ii ও iii
ব্যাখ্যা: (i) সরলরেখার শুধু দৈর্ঘ্য থাকে। কিন্তু জ্যামিতিক বক্সের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই রয়েছে; তাই এটি সরলরেখা নয়।
(ii) যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল। উল্লিখিত জ্যামিতি বক্সের দৈর্ঘ্য ও প্রস্থ রয়েছে, তাই এটি একটি তলকে নির্দেশ করবে।
(iii) ইউক্লিডের বর্ণনা অনুযায়ী, তলের প্রান্তকে রেখা বলে।