একটি থলিতে 4টি সাদা বল ও 5টি লাল বল আছে। দৈবভাবে একটি বল তুলে আনা হলে, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 4/9
ব্যাখ্যা: থলিতে সাদা বল = 4টি এবং লাল বল = 5টি।
মোট বল = (4 + 5) = 9টি।
একটি বল তুলে আনা হলে সেটি সাদা হওয়ার সম্ভাবনা = সাদা বলের সংখ্যা / মোট বলের সংখ্যা = 4/9।